বইবন্ধু কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬
বইবন্ধু কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬
বিশেষ ঘোষণা | বইবন্ধু কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬
প্রিয় বইবন্ধুগণ,
আপনি কি প্রকৃতিপ্রেমী? 
চা-প্রেমী? 
বইপ্রেমী? 
অথবা গাছ, নদী, পাখি, মাছ, গরু-ছাগল কিংবা জীবনের ছোট ছোট সৌন্দর্য ভালোবাসেন?
তাহলে এই প্রতিযোগিতা আপনার জন্য! 
আপনার পছন্দের যেকোনো একটি বাংলা কবিতা আবৃত্তি করে ভিডিও ধারণ করুন এবং পাঠিয়ে দিন বইবন্ধুর ঠিকানায়।
বইবন্ধু টিম ও দর্শকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হবেন একজন।
যার আবৃত্তির ভিডিওতে দর্শকদের সবচেয়ে বেশি ভালোবাসা, মন্তব্য ও অংশগ্রহণ থাকবে, তিনিই হবেন এই বিভাগের বিজয়ী।
একজন অংশগ্রহণকারী একাধিক কবিতা পাঠাতে পারবেন। তবে চূড়ান্তভাবে প্রতিযোগীর একটি সেরা আবৃত্তিই মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে।
পুরস্কার?
এখনই সব বলা যাবে না! শুধু এটুকু বলি—চমকটা হবে বড়, আর স্মরণীয়।
সময়সূচি
প্রতিযোগিতা শুরু: আজ থেকে
শেষ তারিখ: আগামী মাসের ৩১ তারিখ
ফলাফল ঘোষণা: পরবর্তী মাসের ১ তারিখ
এবার দেখা যাক, কার কণ্ঠে কবিতা নতুন প্রাণ পায়!
আমরা প্রস্তুত... আপনি কি প্রস্তুত?
বইবন্ধুর সঙ্গে থাকুন।
পড়ুন, আবৃত্তি করুন, অনুপ্রাণিত করুন
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0