চিঠির পুরোনো জগতে ফিরিয়ে নিতে বইবন্ধুর ‘ডিজিটাল মেঘদূত’ আয়োজন

কাগজের পাতায় লেখা চিঠি, প্রিয় মানুষের উত্তরের অপেক্ষা কিংবা হাতে লেখা কয়েকটি শব্দে লুকিয়ে থাকা অনুভূতি—প্রযুক্তিনির্ভর ব্যস্ত জীবনে চিঠির সেই আবেগ যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া সেই চিঠির সংস্কৃতি ও অনুভূতিকে নতুনভাবে ফিরিয়ে আনতে বিশেষ আয়োজন করেছে বইবন্ধু।

Aug 24, 2026 - 18:04
 0  24
চিঠির পুরোনো জগতে ফিরিয়ে নিতে বইবন্ধুর ‘ডিজিটাল মেঘদূত’ আয়োজন

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে বইবন্ধুর এই বিশেষ আয়োজনের নাম ‘ডিজিটাল মেঘদূত’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যস্ত নাগরিক জীবনে কিবোর্ডের খটখট শব্দের মাঝে মানুষ হারিয়ে ফেলেছে কাগজের গন্ধ, অপেক্ষার অনুভূতি এবং চিঠির প্রতি ভালোবাসা। অথচ মনের কোণে জমে থাকা অনেক কথা এখনো বলা হয়ে ওঠে না। সেই না-বলা কথাগুলোকে আবার শব্দে ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

‘ডিজিটাল মেঘদূত’-এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মা-বাবা, শৈশবের হারিয়ে যাওয়া বন্ধু, প্রিয় কোনো লেখক কিংবা এমন কোনো মানুষকে চিঠি লিখতে পারবেন, যার সামনে দাঁড়িয়ে মনের কথা কোনোদিন বলা হয়নি। চাইলে প্রিয় কোনো বইয়ের চরিত্রকে নিয়েও লেখা যাবে চিঠি।

অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের নাম প্রকাশ করতে পারবেন। আবার সম্পূর্ণ বেনামী হয়েও চিঠি পাঠানোর সুযোগ থাকছে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের পাঠানো চিঠিগুলোর মধ্য থেকে নির্বাচিত সেরা চিঠি বইবন্ধুর পেইজে নান্দনিক ডিজাইনে প্রকাশ করা হবে।

২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ‘ডিজিটাল মেঘদূত’-এ চিঠি পাঠানো যাবে।

বইবন্ধুর পক্ষ থেকে বলা হয়েছে, এই আয়োজনের মধ্য দিয়ে শুধু চিঠি লেখার অভ্যাস ফিরিয়ে আনা নয়, বরং মানুষকে আবার অনুভূতির কাছে, ভালোবাসার কাছে এবং না-বলা কথার কাছে ফিরিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।

বইবন্ধু—বইয়ের সঙ্গে, অনুভূতির সঙ্গে, মানুষের সঙ্গে।

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0